Sunday , 26 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড রাহুলের

প্রতিবেদক
বাসস
April 26, 2026 1:01 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন লোকেশ রাহুল।

চলমান আইপিএলের ৩৫তম ম্যাচে আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে ২২৬.৮৬ স্ট্রাইক রেটে ৬৭ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল। তার ইনিংসে ১৬টি চার ও ৯টি ছক্কা ছিল। ফলে আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এখন রাহুল।

বাঁ-হাতি ব্যাটার অভিষেক শর্মার রেকর্ড দখলে নিয়েছেন রাহুল। ২০২৫ সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন সানরাইজার্স হায়দারাবাদের অভিষেক।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন রাহুল। এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার গেইল।

দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে অপরাজিত ১৫৮ রান করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামা ম্যাককালাম।

১৫২ রানের ইনিংসের সুবাদে আইপিএলের রানের তালিকায় পাঁচ নম্বরে উঠেছেন রাহুল। আইপিএলে রাহুলের রান এখন ৫৫৭৯।

৮৯৮৯ রান নিয়ে সবার উপরে আছেন বিরাট কোহলি। এরপর আছেন যথাক্রমে- রোহিত শর্মা (৭১৮৩), শিখর ধাওয়ান (৬৭৬৯) ও ডেভিড ওয়ার্নার (৬৫৬৫)।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

কাগজে-কলমে এতিম, বাস্তবে নেই, সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক-তৃতীয়াংশের বেশি শিক্ষক ছুটিতে

চবিতে মেয়ে সেজে প্রতারণার অভিযোগ, দুই বহিরাগত আটক