Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সার না পেয়ে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 11:27 am

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে সার বিতরণ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে গিয়ে কৃষকরা জানতে পারেন, সেদিন সেখানে সার বিতরণ করা হবে না। এতে ক্ষুব্ধ হয়ে তারা ডিলার পয়েন্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ওসি আজিম উদ্দিন, পুলিশ সদস্য, সোনাহাট ক্যাম্পের বিজিবির একটি দল এবং পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউএনও সার বিতরণের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ প্রত্যাহার করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে সার বিতরণ শুরু হয়।

মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হয়রত আলী বলেন, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা এবং এমওপি ৯০ বস্তা উত্তোলন করেছেন। তবে বুধবার ওই ডিলার পয়েন্টে সার বিতরণের দিন নির্ধারিত ছিল না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষোভ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার মেসার্স রাকিবুল ট্রেডার্সে সার বিতরণের দিন ছিল না। সোনাহাট ক্যাম্প মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দ্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। তবে কৃষকদের বিশৃঙ্খলার কারণে প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্ট থেকেই সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মধ্যে সার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উপজেলায় কোনো সারের সংকট নেই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

দুমকিতে ট্রাকের ধাক্কায় খড়বাহী টমটম উল্টে চালক আহত

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

হাতে রশি নিয়ে ঘুরতে দেখা যায়, সকালে দোকানে মিলল ঝুলন্ত মরদেহ

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে প্রতিবাদ কর্মসূচি

চাঁদপুরে ইলিশের দাম কমে স্বস্তি ক্রেতাদের