Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঈশ্বরদীতে যুবকের মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগে তদন্তে পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 11:20 am

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। স্বজনদের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তাকে কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তার অবস্থার অবনতি হলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আনিছুর রহমান বলেন, ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন পেয়ে হাসপাতালে গিয়ে তিনি ছেলেকে সংকটাপন্ন অবস্থায় দেখতে পান। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আহত অবস্থায় হাসপাতালে রেখে গেছে। তিনি আরও বলেন, তার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কে বা কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, তা তাদের জানা নেই।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সাবিয়া মরিয়ম জানান, গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে : তথ্যমন্ত্রী

নিকলীতে ধান সংগ্রহে নজরদারির অভাব, গুদামে চলছে অনিয়মের উৎসব

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

বৃক্ষরোপন কর্মসূচিতে সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুলের দুর্নীতির অভিযোগ

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

শেষ বিদায়ের জন্য প্যারোলে মুক্তি, স্বামীর পাশে দীপু মনি

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও