Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নামাজে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 9:06 am

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, বিয়ের বিষয় নিয়ে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মোজাম্মেলের বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল এশার নামাজ পড়তে যাওয়ার পথে অন্ধকার স্থানে আব্দুল মান্নানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আব্দুল মান্নানকে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. মুন্না ও স্বজনেরা এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার ও গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‘চুক্তির এটাই শেষ সুযোগ’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬০ জন গ্রেফতার

শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিশু শিক্ষার্থীর

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

ইউরো জয়ী তারকা ইমোবিলের অবসরের ঘোষণা

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা

গাইবান্ধায় পুলিশ সুপারের বাসভবন থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার