Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, পুকুরে পড়ল যাত্রীবাহী বাস; আহত ১৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 8:58 am

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা জে. আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর পুকুরে পড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তারা বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উল্টে থাকা ট্রাক এবং পুকুরে পড়ে যাওয়া বাস উদ্ধারের কাজ শুরু হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চবির শাটলে বহিরাগতদের রাজনৈতিক স্লোগান, ক্ষোভ শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জে ২০২৫- ২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

ভালো হয়ে যাও মাসুদ- তাহেরির হুঁশিয়ারি

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কা, আহত ২০