বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : ডা. শফিকুর রহমান অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭ নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২ ৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন রাজশাহী-৫ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় কক্সবাজার সদরের পিএমখালীতে সিটি ব্যাংক পিএলসি এজেন্ট-আউটলেটের শুভ উদ্বোধন

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।

(০৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে বান্দরবান সেক্টর সদর দপ্তরের আয়োজনে শহরের বান্দরবান সরকারি কলেজে প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, বর্ডার গার্ড বাংলাদেশের বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

তিনি জানান নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে, জেলার ৭টি উপজেলায় অবস্থিত ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা এবার দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি রিজার্ভ ফোর্স, ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুুত রাখা হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবার অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন এবং বলিপাড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিমসহ বিজিবির বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩