Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নাটোর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 19, 2026 9:28 am

মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধি:

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাটোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রমাদানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, আত্মশুদ্ধি ও সংযমের আহ্বান জানানো হয় র‍্যালি থেকে।

(১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকালে নাটোর মুক্তিযুদ্ধা অফিসের সামনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।র‍্যালিতে নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল রমাদানের শুভেচ্ছাবার্তা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড।

সমাবেশে বক্তারা বলেন, রমাদান কেবল সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মসংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে ন্যায়, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে সকল মুসলমানকে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, মাহে রমাদান আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ এনে দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে একটি সুন্দর, নৈতিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে।

র‍্যালি শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানান, রমাদানজুড়ে বিভিন্ন দাওয়াতি ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে ৭দিন ব্যাপী ভাসানী মেলা

জয়পুরহাটে জামায়াতের ডাঃ ফজলুর রহমান সাঈদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

গোয়াইনঘাটে অনুমতি ছাড়া সরকারি গাছ নিধন : দায় নিচ্ছে না কেউ

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি

পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বরিশালে টাউনহল মিটিং অনুষ্ঠিত