শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

জয়পুরহাটে জামায়াতের ডাঃ ফজলুর রহমান সাঈদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে বিষ্ণপুর বাজারে ডাঃ ফজলুর রহমান সাঈদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ নির্বাচনী গণসংযোগ করেছেন।

জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত-

গতকাল রবিবার আসরের নামাজের পর ধলাহার ইউনিয়নের বিষ্ণপুর বাজারে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

গণসংযোগে বক্তারা বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়—একটি ইনসাফভিত্তিক সসাজ চায়। জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের পথপ্রদর্শক শক্তি। তাই আগামী নির্বাচনে ডাঃ ফজলুর রহমান সাঈদকে বিজয়ী করে জনগণ সত্য, ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, ধলাহার ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা তানজিল হোসেনসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয় এবং ইসলামী রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। তাঁরা আশা প্রকাশ করেন, ইনসাফ, আমানতদারি ও নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে জামায়াতের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩