Monday , 19 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বরিশালে টাউনহল মিটিং অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 19, 2026 8:19 am

বরিশাল প্রতিনিধি:

বরিশালে সচেতন ও দায়িত্বশীল নাগরিকমহল, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক একটি টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে নগরীর ইউরো কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সভাটির আয়োজন করে লাল সবুজ সোসাইটি।

টাউনহল মিটিংয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের নিরাপত্তা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সরকারি বিভিন্ন সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়ক ও পরিবহন খাতের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, যুব সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচকরা দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

টাউনহল সভার প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক); মোহাম্মদ আল-আমিন, উপবিভাগীয় প্রকৌশলী, সড়ক বিভাগ; আবু সাঈদ, সদস্য সচিব, এনসিপি; মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী; জিয়াউদ্দিন শিকদার, সদস্য সচিব, বিএনপি বরিশাল; এবং ডা. মনীষা চক্রবর্তী, প্রার্থী বরিশাল-৫ আসন।

আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতকরণ এবং ভাড়া তালিকা কার্যকর করার বিষয়টি ইতোমধ্যে গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ কেবল অবকাঠামোগত উন্নয়নের বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব।

এই টাউনহল মিটিং থেকে প্রাপ্ত সুপারিশসমূহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি লাল সবুজ সোসাইটি ভবিষ্যতেও নিরাপদ সড়ক, জনসচেতনতা ও নাগরিক অধিকার বিষয়ক কার্যক্রম অব্যাহত রাখবে বলে অঙ্গীকার ব্যক্ত করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

ঈদগাঁও ও ঈদগড়ের পুলিশের যৌথ অভিযানে ২ ডাকাত আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুটের মৃত তিমি

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ত্রিশালে আন্তঃবাহিনী ও ভিজিলেন্স টিমের যৌথ মহড়া

পবিপ্রবির ‘ADM-LAB’ প্রকল্প জলবায়ু অভিযোজনের নতুন দিগন্ত উন্মোচন করবে-পবিপ্রবি ভিসি।

মাদারীপুরে অটোচোর চক্রের দুই সদস্য আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন