Tuesday , 4 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

মেঘনায় গোসলে নেমে স্রোতে তলিয়ে ব্যবসায়ীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে নিখোঁজ মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকা পড়ে।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত মনির হোসেন স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী ছিলেন। তিনি আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা ও আব্দুর রবের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মনির হোসেন আসলপাড়া লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি নদীতে ডুব দিলে তীব্র স্রোতে তলিয়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তীব্র স্রোতের কারণে তারা তাকে খুঁজে পাননি। পরে ঘটনাস্থলের অদূরে কয়েকজন ব্যক্তি নদীতে মাছ ধরার জন্য বরশি ফেলেন। এক পর্যায়ে বরশিতে মনির হোসেনের মরদেহ আটকে যায়।

খবর পেয়ে রামগতি উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। মনির হোসেন নিখোঁজ হওয়ার পর থেকে তার একমাত্র ছেলে ছাব্বির হোসেন নদীর পাড়ে কান্নায় ভেঙে পড়েন। স্বজন ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন। রামগতি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ ধরার বরশিতে মরদেহটি আটকে পড়েছিল।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বাসস’কে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বছর পেরোলেও ৬০ পদে নিয়োগ নেই

শৈলকুপায় পিকআপভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

কুড়িগ্রাম এনসিপির ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে