Sunday , 28 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

প্রতিবেদক
বাসস
June 28, 2026 7:16 am

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক ইরানি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ‘বাণিজ্যিক জাহাজে ইরানের চলমান হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে।’

সেন্টকম জানায়, শনিবার ইরান পানামায় নিবন্ধিত তেলবাহী জাহাজ ‘কিকু’-তে হামলা চালায়। জাহাজটিতে ২০ লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

পরে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৩৫ সেকেন্ডের একটি ঝাপসা ভিডিও প্রকাশ করে। এতে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনীর যুদ্ধবিমান হরমুজ প্রণালী ও এর আশপাশে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ এই অভিযানে নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুত কেন্দ্র এবং মাইন পেতে রাখার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শুক্রবারও যুক্তরাষ্ট্র একই ধরনের হামলা চালিয়েছিল। তাদের দাবি, সেটি ছিল ‘এভার লাভলি’ নামের আরেকটি জাহাজে ইরানের হামলার জবাবে নেওয়া পাল্টা পদক্ষেপ।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত