Friday , 7 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হামের উপসর্গে আরও ৩ জন শিশু মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৩ জন শিশু মৃত্যুবরণ করেছেন। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৩ জনের দুই জন সিলেটের বাসিন্দা (সিলেট-১ ও হবিগঞ্জ-১) এবং ১ জন ময়মনসিংহের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, ১০১৭ জন নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন এবং নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৫২৫ জন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়