Thursday , 6 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাটোরে এলজিইডি সাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করেছে

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জেলায় সাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করেছে। জেলার সাতটি উপজেলায় মোট ১৪ কিলোমিটার গ্রামীণ সড়কের উভয় পাশে এসব চারা রোপণ করা হচ্ছে। রোপিত গাছের মধ্যে বিভিন্ন দেশীয় ফল ছাড়াও বনজ এবং ওষুধি গাছের চারা রয়েছে। এসব গাছের পরিচর্যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে কর্মরত এলসিএস গ্রুপের মহিলা শ্রমিক নিয়োজিত রয়েছেন।

গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বাসস’কে জানান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। চাচকৈড় জিসি থেকে কুন্দল সড়ক, ধারাবারিষা থেকে নয়াবাজার সড়ক এবং বিলসা এলাকায় ইতোমধ্যে ৪শ’ চারা রোপণ করা হয়েছে। আরো কয়েকটি সড়কে গাছের চারা রোপণ করা হবে।

সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান বাসস’কে জানান, ইতোমধ্যে দেড়শ’ চারা রোপণ করা হয়েছে। বর্ষার মধ্যেই অবশিষ্ট সাড়ে তিনশ’ চারা রোপণ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বাসস’কে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি বৃক্ষরোপণ করছে। গাছের চারা রোপণের পাশাপাশি রোপিত চারা পরিচর্যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কলেজ ও হসপিটাল নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক নবীনগর গড়বো- নজু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নলছিটিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন

চুরি-ছিনতাই ও ইভটিজিং রোধে আলোকিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত