Friday , 7 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে আজ সকালে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে বন্দর উপজেলার ফুলহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ৮ বছর বয়সী ছেলে মারুফ।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বাসস’কে জানান, সকালে দগ্ধ অবস্থায় ৩ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের সবার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের দেয়া তথ্যমতে, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বাসস’কে বলেন, ঘটনাটি সকালে ঘটলেও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি। দুপুরে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে ঘরের ভেতরে দৈনন্দিন প্রয়োজনীয় কাজে দেশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাতে গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ফলে পুরো ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত হলো জাবি শিক্ষার্থী সামিয়া তাসনীম স্বাতীর প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিতে বৃহস্পতি’

নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা

পূবাইলে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

দুমকি মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা