বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

দুমকি মৎস্য বিভাগের ‘মাঠ দিবস’ পালিত

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (মৎস্য অধিদপ্তর অংশ) আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উত্তর মুরাদিয়া নদীর পাড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাছের উৎপাদন বৃদ্ধি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ চাষাবাদে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো: এজাজুল হক।

মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তারিকুল ইসলাম খান, মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমান ফোরকানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও চাষিরা এতে অংশ নেন। বক্তারা বলেন, টেকসই চাষাবাদে বিজ্ঞানভিত্তিক নিয়ম মেনে চললে উৎপাদন বাড়বে এবং বাজারে নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিত হবে।

মৎস্য দপ্তর জানায়, চলমান কর্মসূচির আওতায় চাষিদের প্রশিক্ষণ, পোনা বিতরণ, খাদ্য সহায়তা ও প্রযুক্তিগত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। স্থানীয় চাষিরা জানান, এসব কার্যক্রম তাদের বাস্তব চাষাবাদে বড় সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক প্রচারসামগ্রী বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩