শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে বিজয় দিবস – ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের আবাসিক শিক্ষক তারিন বিনতে এনাম, মাহিনুর আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থী ও হলের কর্মকর্তা-কর্মচারীরা।

হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিজয়ের ৫৪ বছর উপলক্ষে ৭ দিন ব্যাপি প্রীতি ক্রীড়া টুর্নামেন্ট এবং রচনা প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

লুডু প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তারিন আক্তার, ২য় স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম, ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবাইয়্যা প্রমি।

ক্যারম প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার, ২য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত জাহান জুঁই, ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা লুৎফা।

ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিনথীয়া আক্তার, ২য় স্থান অর্জন করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আছমা আক্তার, ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সিনথীয়া আক্তার।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন আইন বিভাগের শিক্ষার্থী দিথী রানী সেন কনা, ২য় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাবিবা আক্তার, ৩য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মলি আক্তার।

হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাশপিয়া কাশেম, ২য় স্থান অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আসমাউল হুসনা , ৩য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোর্শেদা খানম।

রশি লাফ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বৈশাখী চাকমা, ২য় স্থান অর্জন করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আছমা আক্তার, ৩য় স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত জাহান জুঁই।

এবং বালিশ খেলা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাশপিয়া কাশেম, ২য় স্থান অর্জন করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা লুৎফা, ৩য় স্থান অর্জন করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোছাঃ নুসরাত জাহান চৈতি।

এছাড়াও ‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা: সাহসিকতার দৃষ্টান্ত” শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিস বিভাগের শিক্ষার্থী মাহমুদা সুলতানা, ২য় স্থান অর্জন করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ তারিন, ৩য় স্থান অর্জন করেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী চাঁদনী আক্তার।

সবশেষে হলের আবাসিক শিক্ষার্থীদের দ্বারা একটি সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনের মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমাদের বর্তমান আবাসিকতার হার খুব কম, সব মিলিয়ে ২৪% শিক্ষার্থীকে আবাসিকতার সুবিধা দিতে পারি আমরা৷ তোমরা যারা এই সুবিধা পাচ্ছো আমি আশা করবো তোমরা পড়াশোনা শেষে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে।”

অনুষ্ঠানের সভাপতি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি বলেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হলের আজকের যে আয়োজন এর কৃতিত্ব সম্পূর্ণই হলের শিক্ষার্থীদের। আমাদের হলের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো কাটিয়ে উঠতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আশা করি হলের সকল সীমাবদ্ধতা শীঘ্রই কাটিয়ে উঠবো।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩