Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানার কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটির অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সূত্রে জানা যায়, গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে পাশের দুটি কারখানা-চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই দুই কারখানা থেকেই ডিএপি কারখানায় নিয়মিত অ্যামোনিয়া সরবরাহ করা হতো।

সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর মজুত অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার বিকেলে তা শেষ হয়ে যায়। এরপরই উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।

আনোয়ারার রাঙ্গাদিয়া এলাকায় অবস্থিত কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টন, দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। তবে মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হয়েছিল, এখন তা শেষ। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোলায় আজ মধ্যরাত থেকে মাছধরা শুরু, উচ্ছ্বসিত জেলেরা

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

জাবিতে নবীনদের বরণ করতে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

জাবির শহীদ সালাম বরকত হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ ব্যক্তির অর্থদণ্ড

কাঁঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন, তৃণমূলে সাংগঠনিক জোরদারকরণের আহ্বান

ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ