Saturday , 27 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

প্রতিবেদক
বাসস
June 27, 2026 5:00 am

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এসময় মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আটকদের শনিবার আদালতে সোপর্দ করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জামার্নির কেম্পটেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সস-এ সমাবর্তন অনুষ্ঠানে-সুমন চাকমা

নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড

চৌদ্দগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, তরুণীদের পছন্দ থ্রি-পিস তরুণদের পাঞ্জাবি

ইসরায়েলকে ‘বেদনাদায়ক’ জবাব দিল ইরান

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাবি শিক্ষার্থীদের ঘরে ফেরার আনন্দে যুক্ত হলো জাকসু

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা