Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 9:41 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা ব্যারাজের উজানে মূল স্রোতধারা খননের প্রস্তুতি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নদী খননের জন্য প্রয়োজনীয় খননযন্ত্র ও সরঞ্জাম কয়েকদিন আগে বুড়ি তিস্তা ব্যারাজ এলাকায় আনা হলে কুড়িডাঙ্গা এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ডিমলা, ডোমার ও জলঢাকা এই তিন উপজেলার বুড়ি তিস্তা এলাকার পাঁচটি মৌজার প্রায় ৭৫০টি পরিবারে বসবাসরত তিন হাজারেরও বেশি মানুষ। নদী খননের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যার পর নীলফামারী জেলার ডিমলা সদর ইউনিয়নের বুড়ি তিস্তা ব্যারেজ এলাকার উজান কুটির ডাঙ্গায় ওই তিন উপজেলার পাঁচ গ্রামের প্রায় তিন হাজার মানুষ মশাল মিছিল বের করে প্রতিবাদ জানায়। মিছিলে কিশোর, নারী ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডে বুড়ি তিস্তা ব্যারেজ এলাকার প্রায় এক হাজার ২ শত ১৭ একর জমি ভুয়া কাগজপত্রের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের নামে অধিগ্রহণ করেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ । খনন প্রকল্প বাস্তবায়ন করা হলে অন্তত ৭৫০টি পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং হাজারো মানুষ সর্বস্বান্ত হয়ে পথে বসতে বাধ্য হবে।

এ সময় বক্তব্য দেন মো. আলিম ও জাহিদুল ইসলাম জাদু। তারা বলেন, “বুড়ি তিস্তা খনন হলে আমাদের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা সব হারাতে হবে। পরিবার-পরিজন বাঁচানোর তাগিদেই বাধ্য হয়ে আমরা মাঠে নেমেছি। এই মশাল মিছিলের মাধ্যমে আমরা সরকারের সর্বোচ্চ মহলকে জানিয়ে দিতে চাআমরা কোনোভাবেই বুড়ি তিস্তা নদী খনন চাই না। অবিলম্বে এই প্রকল্প বাতিল করে আমাদের জীবন ও বসতভূমি রক্ষা করা হোক।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বৃষ্টি বিঘ্নিত দিনে মোমিনুল-শান্তর নৈপুণ্যে ১৭৯ রানে এগিয়ে বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

রংপুর শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে দুই কিশোরী নিখোঁজ: ৯ দিনেও মেলেনি খোঁজ