Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

উল্লাপাড়ায় ১২শ’ লিটার ডিজেল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
বাসস
April 28, 2026 10:17 am

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালত এই সময় মজুতকারী ডিজেলের মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলী পাড়া বাস স্ট্যান্ডের অদূরে পাবনা-বগুড়া মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

আদালতের বিচারক ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

আদালত এ সময় জরিমানার ১০ হাজার টাকাসহ জব্দকৃত ১২শ’ লিটার ডিজেল পাশ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেন।

আদালতের বিচারক রায়হানুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এই বিষয়ে বলেন, কোন ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় গণমাধ্যমকর্মী, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

নেত্রকোণায় জরাজীর্ণ ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবি

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

ছেলের বিয়ের কেনাকাটা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত বাবা-মা