Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৯

সাভারের কলমা ঢাল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর স্থানীয়দের হাতে ৯ জন আটক হয়েছেন। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢাল এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।

আটকরা হলেন— আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াছিন, টঙ্গাবাড়ী এলাকার নাজমুল ব্যাপারী, শুটিংবাড়ী এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াছিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাঈম।

স্থানীয়দের দাবি, ২০ থেকে ৩০ জন তরুণ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সড়কে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন। মিছিল দেখে স্থানীয়রা ধাওয়া করলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যান। পরে স্থানীয়রা ৯ জনকে আটক করে। খবর পেয়ে সাভার মডেল থানার এসআই ইসমাইল ও এসআই ফরহাদ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকজনের বয়স কম হওয়ায় তাদের জন্মনিবন্ধন যাচাই করা হচ্ছে এবং অভিভাবকদের থানায় ডাকা হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতার দাবিতে এনসিপির মানববন্ধন

গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

নয় মাসে প্রায় ৪৬ লাখ টাকা জরিমানা আদায় পাট অধিদপ্তরের

উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

চবির চলমান পরিস্থিতি নিয়ে চাকসু–ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি

সমুদ্রবন্দর সমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুরে ইমামের ঘরে বিস্ফোরণ, তদন্তে পুলিশ