Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ববিতে ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 5:15 pm

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে মার্কশিট ফি মওকুফ এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন।

বৃহস্পতিবার দুপুর ১টায় ছাত্রদল নেতা মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সালের কাছে এ বিষয়ে দুটি স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতারা।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে প্রতিটি সেমিস্টারের মার্কশিটের জন্য আলাদা ফি প্রদান করতে হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের আর্থিকভাবে চাপে ফেলছে। তাই সাময়িক সনদ প্রদানের ক্ষেত্রে মার্কশিট ফি মওকুফের দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠার দীর্ঘ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি এ বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা। তাদের মতে, সমাবর্তন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের জীবনের এক গৌরবময় অধ্যায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রতীক।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন,

আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুতমত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন। এটি শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রশ্ন।”

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মাত্রায় শাস্তি

নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু,

ফরিদপুরে আলু বোখারা চাষের উজ্জ্বল সম্ভাবনা

প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও স্কেভেটর জব্দ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত

চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমানেই কিশোরের আত্মহত্যা

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা