Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ওসমান হাদীর সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 1:19 pm

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ 

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সকলে হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের সদস্য রায়হানুল ইসলাম বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরেরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। হাদি ভাই একজন বাংলাদেশপন্থী নেতা। আমরা তার দ্রুত সুস্থতা কামনায় আজকে ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। একই সাথে আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনারা আওয়ামীলীগের সাথে কুসুম কুসুম বিরোধিতা থেকে সরে আসুন। অবিলম্বে হাদি ভাইয়ের উপর হামলাকারীদের গ্রেফতার করুন। সেই সাথে সারা দেশে মুক্ত ভাবে ঘুরে বেড়ানো আওয়ামী সন্ত্রাসীদের আটক করুন।

এসময় শাখা ছাত্রদলের সদস্য শেখ সাদী হাসান বলেন, ‘সমান হাদী আমাদের আদর্শ ও সাহসের প্রতীক। তার ওপর অন্যায় ও আইনবহির্ভূত হামলা প্রমাণ করে পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমরা গণতান্ত্রিক সংগ্রাম, ঐক্য ও ন্যায়ের পথেই তাদের অপচেষ্টা প্রতিহত করব, আজ দোয়া করি আমাদের জুলাই যোদ্ধা হাদী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ রক্ষায় ফুলবাড়ীতে ছাত্রদল নেতার বৃক্ষরোপ কর্মসূচি অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

সৃজনশীল অর্থনীতি ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন