Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

দেশজুড়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ অবশেষে উদ্ধার হয়েছে। ফেসবুক পেজটি ‘উধাও’ হয়ে যাওয়ার পর ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তবে সোমবার (৬ এপ্রিল) সকালে পেজটি আবার সক্রিয় হয়েছে।

সকালে পেজ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাইজুল ইসলাম একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।’

তিনি আরও বলেন, গতকাল থেকে আমি অনেক সমস্যার মধ্যে ছিলাম। পরে ফেসবুক কর্তৃপক্ষ আমার পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরতে পারি। আপনারা যেভাবে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আশা করি আগের মতোই পাশে থাকবেন।

রোববার (০৫ এপ্রিল) দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে পেজটি উধাও হয়ে যায়।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তাজুল ইসলাম। তার নিজস্ব বাচনভঙ্গি ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা এই পেজটি মাত্র কয়েক দিনেই এক মিলিয়ন (১০ লাখ) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস : আইনমন্ত্রী

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি, অনলাইনে কোটি মানুষের সই

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি

দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি

কুয়েটে সংঘর্ষের ঘটনায় ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক