Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি, অনলাইনে কোটি মানুষের সই

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নতুন বিতর্কের মুখে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনলাইনে ছড়িয়ে পড়া একটি পিটিশনে দলটিকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে প্রায় এক কোটি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘argentinaout.com’ নামের একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে ফিফা ও ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে।

পিটিশনে দাবি করা হয়, যদি কোনো দলের প্রতি বিশেষ সুবিধা দেওয়া হয়, তাহলে প্রতিযোগিতার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হয়। তাই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বিরোধের পাশাপাশি দুই দলের ফুটবল লড়াইও দীর্ঘদিনের। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এখনও দুই দেশের ফুটবল ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা।

তবে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন জানিয়েছেন, অতীতের বিতর্ক নয়, তাদের পুরো মনোযোগ থাকবে মাঠের পারফরম্যান্সে। তার ভাষায়, আর্জেন্টিনা একটি শক্তিশালী ও কৌশলী দল। তাই প্রতিপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ম্যাচে নামবে ইংল্যান্ড।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত