Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিচার প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগত।

রোববার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহু রাজনৈতিক সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে এবং লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চব্বিশের জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার তরুণ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সামাজিক সুরক্ষা কর্মসূচিও দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন

দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ঢাবি সলিমুল্লাহ হল সংসদে এজিএস নির্বাচিত হলেন এনায়েতপুরের শাহীন আলম