Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হার বরণ করে নিল মুর্শিদা-দিশারা।

ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশ ওপেনার সাথী রানী। এরপর ১৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ২৪ রানের জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার ও উইকেটরক্ষক মোসাম্মত ইভা ও আফিয়া আসিমা। দলের রান ৫০ হবার আগে সাজঘরে ফিরেন ইভা ও আসিমা। ইভা ১৯ ও আসিমা ১২ রান করেন।

৪৮ রানে পঞ্চম উইকেট পতনের পর বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। লোয়ার অর্ডারে অধিনায়ক দিশা বিশ্বাসের অপরাজিত ১২ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ৭৫ রান করে বাংলাদেশ।

৭৫ রানের পুঁজি নিয়ে ৮ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার ইয়াসমিন খানকে বোল্ড করেন হাবিবা ইসলাম। চতুর্থ ওভারে স্বাগতিকদের আরেক ওপেনার আলেক্সজান্দ্রা ক্যান্ডলারকে ৬ রানে থামান দিশা।

তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে ৪০ বল বাকী থাকতে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ফে টুনিক্লিফ সর্বোচ্চ ৪১ এবং সিমোন লরেন্স ২২ রান করেন।

বাংলাদেশের হাবিবা-দিশা ও জান্নাতুল ফেরদৌস ১টি করে উইকেট নেন।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ১১ আগস্ট ডারবানে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশের ১২তম

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

সৃজনশীল অর্থনীতি ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১