শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মাহবুব হাসান, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্থানীয় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এর আয়োজনে শনিবার বিকেলে আমুয়া বিএনপি অফিসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচলনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। দোয়া মোনাজাত শেষে রফিকুল ইসলাম জামাল এর নেতৃত্বে আমুয়া বন্দর বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালালুর রহমান আকন্দ, ঝালকাঠি আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিম মুন্সি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল হোসেন,  ছাত্রদলের সভাপতি তুষার মুন্সি,রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামাল বলেন, কাঠালিয়া সুগন্ধা নদীর তীরবর্তী এলাকা নদীভাঙনে বিপর্যস্ত। কৃষি,গাছপালা, ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ থামাতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত পুনর্বাসনই হবে আমার প্রথম কাজ । মাদক আজ যুবসমাজকে ধ্বংস করছে।

নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কঠোর মাদকবিরোধী অভিযান, সচেতনতা কর্মসূচি এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হবে। মনোনয়ন প্রসঙ্গে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, দল মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে বিজয় নিশ্চিত করব। বিএনপির পক্ষে জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় ভরসার স্থান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩