Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

সূচকের পতনে লেনদেন ১১৩০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং তিনটি প্রধান সূচকই নিম্নমুখী ছিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৭টির দর কমেছে, ১০২টির বেড়েছে এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ দশমিক ৩৭ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলোর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ দশমিক ২২ পয়েন্টে নেমে আসে।

দিনভর ২ লাখ ৮১ হাজার ৬৬৫টি লেনদেনের মাধ্যমে ৩৬ কোটি ২২ লাখ ৭৩ হাজার ৭৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৩০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৯৬৬ টাকা।

বাজার পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ১৯৯টি কোম্পানির মধ্যে ৫৯টির দর বেড়েছে, ১২৫টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৩টি কোম্পানির মধ্যে ১০টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং একটি অপরিবর্তিত ছিল। এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৬০টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬টির দর বেড়েছে, ২৪টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ডের দুটি ইস্যুর মধ্যে একটির দর বেড়েছে ও একটির কমেছে। এছাড়া পাঁচটি সরকারি সিকিউরিটিজের (জি-সেক) সবগুলোর দরই কমেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়লেই সোনা, গুজবে মানুষের ঢল

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকছে অতি বর্ষণের শঙ্কা

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদক ধ্বংস

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

পৌরসভাগুলোকে ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান