Friday , 5 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 5, 2025 11:58 am

মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়াঃ

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে কাস্তের আঘাতে কলেজছাত্রীর মুখে জখম করার অভিযোগে সজীব নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাইশারীর শিয়ালকাঠী গ্রামে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালকাঠী গ্রামের জাকির হোসেনের কলেজপড়ুয়া মেয়ে জিদনী (১৭) বাড়ির অদূরে গেলে তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিতে চেষ্টা করে উত্তরকুল গ্রামের মোহাম্মদ আলীর মাদকাসক্ত ছেলে সজীব (২৭)।

এক প্রত্যক্ষদর্শী জানান, আকস্মিক ছিনতাইচেষ্টায় জিদনী চিৎকার শুরু করলে সজীব তার হাতে থাকা ধারালো কাস্তে দিয়ে আঘাত করে। এতে জিদনীর মুখে গভীর ক্ষত তৈরি হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সজীব সেখান থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় জিদনীকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (সেবাচিম) রেফার করেন।

পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সজীবের ভাই তাকে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করলে ক্ষুব্ধ এলাকাবাসী সজীবকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে লবণসাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সজীবকে গ্রেফতার করেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি শতদল মজুমদার বলেন,

“ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বোলাররা এলোমেলো বল করেছে : সালাউদ্দিন

নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৯ দিনের ছুটি

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার্তা

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণোদনা বোনাসে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ

শেরপুরে ৭টি ইটভাটায় অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা