শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে এক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ জুলাই মঙ্গবার বাদ আসর এই স্বাগত মিছিলটি পাঁচবিবি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচবিবি তিন মাথা মোড়ে এসে এক বিশাল সমাবেশে পরিণত হয়। মিছিলে জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

স্বাগত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,আগামী ১৯ জুলাই ঢাকার জাতীয় সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। এই সমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জাতির সামনে উপস্থাপিত হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান,পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক জাতীয় সমাবেশ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক মাইলফলক হবে। নেতৃবৃন্দ ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণকে ঢাকায় যাওয়ার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩