Thursday , 13 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 13, 2025 3:09 pm

আবু সাঈদ, পঞ্চগড় প্রতিনিধি:

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে

পঞ্চগড় জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার নিয়ে কাজ করা সাবেক আলোচিত দুদক পরিচালক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামানকে।

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

তিনি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এর আগে গতকাল শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে আরো ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নয়জনকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

কাজী সায়েমুজ্জামান এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপোষহীন মনোভাব দেখিয়ে তার সাহসীকতা ও কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন এবং স্থানীয়ভাবে তিনি একজন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। সাহসী অভিযানে প্রভাবশালীদের কোটি কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে সুত্র জানিয়েছে। তিনি দুদকের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান পরিচালনার ঘটনায় তার সাহসীকতায় আলোচনায় আসেন। ওই সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে অভিযোগ করে। পরবর্তীতে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি তাকে ওই তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

দুই দিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান এর যোগদানে জেলার অসহায়, দারিদ্র, নিপীড়িত তথা সুবিধা বঞ্চিতরা তাদের আস্থার জায়গা খুঁজে পাবেন এমন আশাবাদ ব্যক্ত করে পঞ্চগড়ের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা মনে করেন পঞ্চগড় জেলা প্রশাসনকে একটি দুর্নীতিমুক্ত,স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন হিসাবে গড়ার মাধ্যমে পঞ্চগড়কে একটি দুর্ণীতিমুক্ত ও জনকল্যাণকর প্রশাসন হিসাবে জনগণকে উপহার দিতে কাজ করে যাবেন নবাগত ডিসি। অবহেলিত পঞ্চগড় জেলার উন্নয়নে নিরলস কাজ করাসহ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে জেলার প্রতিটি প্রশাসনিক কার্যালয়কে দালাল, ঘুষ, দুর্নীতি, মাদকমুক্ত করে জেলাকে একটি মডেল জেলা গড়বেন বলে আশা করেন পঞ্চগড়ের আপামর জনতা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান

জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস

জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

এআই চালাতে নতুন চিপ উন্মোচন গুগলের

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মাদারীপুরে নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা

ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে: সারজিস আলম

হরিরামপুরে ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ