Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 27, 2025 6:02 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির চেষ্টাকালে গণধোলাই দিয়ে ৩ ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিরার ভোর রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকালুর গ্রামে। এ ঘটনায় ৩জনের নাম উল্লেখসহ ৬জনকে আসামী করে থানায় ডাকাতি মামলা হয়েছে।

রবিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন আহমেদ।

থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়, উপজেলার বাতিসা ইউনিয়ন কালিকাপুর গ্রামের কাজী মহিন মিয়ার বাড়িতে ভোর রাত ৪:২০ মিনিটের সময় শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায় মহিন মিয়ার ছেলে নাজমুল হাসান রকির। সে উঠে এসে দেখে বাসার সিঁড়ির রুমে রাখা তার মোটরসাইকেলটি কয়েকজন নিয়ে যাচ্ছে। এসময় রকি বাঁধা দিলে ডাকাতরা তাকে মারধর শুরু করে। তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের মানুষরা ধাওয়া দিয়ে ৩জনকে আটক করে ফেলে।

এসময় অপর ৩জন পালিয়ে যায়। তখন উপস্থিত স্থানীয়রা আটক ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। আটককৃতরা হলো, কুমিল্লা সদর দক্ষিণ এর কালিকাপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহন হোসেন বক্কর(২৫), একউ উপজেলা সামবক্সি এলাকার আবু মিয়ার ছেলে সাগর(৪০) ও মেহেদী হাসান ফাহিম(২০)। পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এদের মধ্যে ফাহিমের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করে।

মামলার অভিযোগকারী নাজমুল হাসান রকি বলেন, ডাকাতরা মূলত আমাদের বিল্ডিংয়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকে ডাকাতি করতে এসেছিল। তারা আমাদের আশপাশের সবার ঘরের বাইরে তালা দিয়ে দেয়। গ্রামীণ ব্যাংকের তালা ভাঙ্গতে না পেরে যাওয়ার সময় আমার মোটর সাইকেলটি নেয়ার চেষ্টাকালে শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়।

থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানাউল্লাহ বলেন, ‘আটক আসামীদের মধ্যে দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একজন চিকিৎসাধীন রয়েছে। পালিয়ে যাওয়া অপর ৩জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক

টাঙ্গাইলে শেকলবন্দি ঘরে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দম্পতি

শাহজাদপুরে যমুনার তীর রক্ষা বাঁধে তালবীজ বপন

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

চামড়ার বর্জ্য থেকে প্রোটিন ফিলার, জেলাটিন ও কোলাজেন উৎপাদনের উদ্যোগ

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চুক্তিতে সম্মত না হলে ইরানে নতুন হামলার হুমকি ট্রাম্পের

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ১৭ লাখ মানুষের মৃত্যু, ঝুঁকিতে ২৭০ কোটি মানুষ

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার