Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তিতাস নদীতে কোরবানির বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 13, 2025 6:35 am

অনিক হাসান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের তিতাস নদীতে কোরবানির পশুর বর্জ্য ফেলাকে কেন্দ্র করে পরিবেশ দূষণের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে গতকাল ১০ জুন ২০২৫ তারিখ বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। এসময় অভিযানে সহায়তা করেন মুরাদনগর থানা পুলিশের একটি দল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট এলাকার গ্রাম পুলিশরা।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, কোরবানির পশুর বিভিন্ন ধরনের বর্জ্য যেমন—চামড়া, রক্ত, অঙ্গপ্রত্যঙ্গ ইত্যাদি তিতাস নদীতে ফেলা হয়েছে, যা নদী দূষণের পাশাপাশি আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। অভিযানে অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিত করা হলে তারা দোষ স্বীকার করেন এবং অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার প্রতিশ্রুতি দেন।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে অভিযুক্তদের ১১ জুন ২০২৫ তারিখ বিকালের মধ্যে নদীতে ফেলা সব বর্জ্য অপসারণ করে মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা আইন মেনে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন এবং নির্দেশনা মোতাবেক আজ বিকালের মধ্যেই সকল বর্জ্য সরিয়ে মাটির নিচে সঠিকভাবে পুঁতে ফেলা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, “মোবাইল কোর্ট কেবলমাত্র দণ্ড প্রদানের উদ্দেশ্যে পরিচালিত হয় না; বরং জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাও এর অন্যতম উদ্দেশ্য।” পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন তারা।

এদিকে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বারবার অভিযোগের পর প্রশাসনের এই পদক্ষেপ তাদের পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনের আশায় সাহস যুগিয়েছে।

মুরাদনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকল নাগরিককে পরিবেশ সচেতন হওয়ার এবং আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেফতার

আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান

পবিপ্রবির নতুন কম্বাইন্ড ডিগ্রি কার্যক্রমে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ দ্বিতীয় দফায় ও ৯ম পে-স্কেলের গেজেটর দাবিতে বাউফলে বিক্ষোভ সমাবেশ

‎বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি