Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 9:12 am

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪৮৯০ টাকা সহ চারজন মাদক কারবারি এবং অপর অভিযানে চোরাই ৪ টি ব্যাটারি,পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগম (৫০) এর টিনশেড বসত ঘরে মাদক দ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত মোসাঃ হেলেনা বেগম, মোঃ সাগর মৃধা,শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও সুমন হাওলাদারের পুত্র মোঃ ইসমাইল (১৫) কে আটক করা হয়।

এছাড়াও কিছু সময় ব্যবধানে অপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তাঁর বসতঘরের পেছনে পরিত্যক্ত অপর একটি ঘর হতে ৪ টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা জানান,আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট-হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ঘন্টা পর অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন

যুদ্ধ-পূর্ববর্তী বিক্ষোভে ইসরাইলের পক্ষে কাজ করায় ২ জনকে ফাঁসি দিল ইরান

আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল বৃহস্পতিবার ইসলামাবাদ পৌঁছবে

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ

আমতলা প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ক্রিকজোন