Wednesday , 13 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গরু বাঁচাতে গিয়ে উল্টে গেল কোমল পানীয় বোঝাই ট্রাক, প্রাণ গেল একটি গরুর, আহত চালক ও হেল্পার

প্রতিবেদক
নিউজ ডেক্স
May 13, 2026 12:33 pm

আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নবীনগর-রাধিকা মহাসড়কের ধনাশী এলাকায় আজ বুধবার সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গরুকে বাঁচাতে গিয়ে কোমল পানীয় (সফট ড্রিংকস) বোঝাই একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় একটি গরু প্রাণ হারিয়েছে।

আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুতগতিতে চলা ট্রাকটির সামনে হঠাৎ একটি গরু চলে আসে। গরুটিকে রক্ষা করতে চালক দ্রুত ব্রেক করলে ট্রাকটি ভারসাম্য হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

দুর্ঘটনার সময় ট্রাকটিতে বিপুল পরিমাণ কোমল পানীয়র বোতল ও কার্টন বোঝাই ছিল। ট্রাক উল্টে যাওয়ার ফলে অসংখ্য বোতল, কার্টন ও মালামাল সড়কের ওপর ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ও বডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত চালক ও হেল্পারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর সড়কে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় পরবর্তী দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে যান চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত