Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা ‘নতুন রূপে’ ইরান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 13, 2025 8:36 am

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র সঙ্গে ইরানের সহযোগিতা একটি নতুন রূপে চালু হবে বলে জানিয়েছে ইরান। ইরান শনিবার জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করার জন্য কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত মাসে ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের ফলে তেহরান ও জাতিসংঘ পরমাণু সংস্থার সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরারম্ভের লক্ষ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল।

ঠিক তার আগেই ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ আবাসিক এলাকাতেও হামলা চালায়। হামলার পর সেই আলোচনা থেমে যায়।

জুলাইয়ের গোড়ার দিকে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার সাথে ইরানের সহযোগিতা আনুষ্ঠানিকভাবে বন্ধ করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেছেন, ‘আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ হয়নি, তবে এটি এখন থেকে নতুন রূপে চলবে।’

ইরান জুনে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য আংশিকভাবে আইএইএকে দায়ী করেছে।

ইসরাইল বলেছে, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালিয়েছে। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ইরানের সাথে আলোচনা চালিয়ে গেলেও গত ২২ জুন ফোর্দো, ইসফাহান এবং নাতানজে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের সাথে হামলায় যোগ দেয়।

আরাকচি বলেন, পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের অনুরোধ ‘নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কেস-বাই-কেস ভিত্তিতে পর্যালোচনা করা হবে’ এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দ্বারা পরিচালিত হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাচোলে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে কলাম লেখক ফোরামের নেতৃত্বে হৃদয়-এরশাদ

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

পুরনো ডিলার বাতিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী: স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

জাকসুর ভোট গণনা করতে এসে পোলিং অফিসারের মৃত্যু

মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা: চবি ১০১ শিক্ষকের বিবৃতি