Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রাম সোনাহাট সেতুর পাটাতন ভেঙে স্থলবন্দরের যান চলাচল বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 11:00 am

 

মোঃ রাহিমুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক আটকে যাওয়ায় সেতু দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয়রা।

রোববার (২৯ জুন) সকালে সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সোনাহাট সেতুর ওপর উঠলে পাটাতন ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুঁকি জেনেও দীর্ঘ দিনের পুরানো এ সেতু দিয়ে সোনাহাট স্থলবন্দরের মালামাল বহনকারী হালকা ও ভারী যানবাহন চলাচল করে আসছিল। সকালে পাথর বোঝাই একটি ট্রাক সোনাহাট সেতুর পূর্ব প্রান্তে ওঠে। এ সময় সেতুর স্টিলের অংশে পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায়।

কুড়িগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই সেতুটি দিয়ে ভারী ও হালকা যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে সেতুর দুই প্রান্তে ছোট যানবাহনের লম্বা সারি দেখা যায়। ব্রিজ থেকে ট্রাকটি সরানো কাজ চলছে। মেরামত শেষে বিকেলের মধ্যে ছোট যান চলাচল স্বাভাবিক হবে। তবে বড় যান চলবে সন্ধ্যার পর।

জানা গেছে, সেতুটি দীর্ঘদিনের পুরানো ও মেয়াদোত্তীর্ণ হলেও এতে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে ভূরুঙ্গামারী উপজেলার ও কচাকাটা থানার কয়েক লাখ মানুষ। বৃটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। তারই অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর নির্মিত হয় ১২০০ ফুট দীর্ঘ একটি সোনাহাট রেল সেতু।

স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের প্রবেশ ঠেকাতে সেতুটির একটি অংশ ভেঙে দেয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর সেতুটি মেরামত করে ভূরুঙ্গামারীর দক্ষিণের তিন ইউনিয়ন ও কচাকাটা থানা, কেদার, মাদারগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ সচল করা হয়। বৃটিশ আমলে সেতুটির আয়ুষ্কাল নির্ধারণ করা হয় ১০০ বছর। সেই মতে সোনাহাট সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই।

নড়বড়ে সেতুটি যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পাড়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে সোনাহাট স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম।

কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর এবং ভুটানের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ব্যাহত না হয় সেজন্য ঝুঁকিপূর্ণ রেল সেতুর পাশে দুধকুমার নদের দক্ষিণে ২০১৮ সালে ৬৪৫ মিটার দৈর্ঘের একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ওই সেতুর নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও ৪ দফা মেয়াদ এবং বরাদ্দ বৃদ্ধি করেও আজও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। তাই সেতুটির কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ

হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

স্যাটেলাইট চিত্রে ইরানের খার্গ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ জুন

সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল

ছাত্র ইউনিয়নের একাধিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ