Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্যাটেলাইট চিত্রে ইরানের খার্গ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য

প্রতিবেদক
বাসস
May 9, 2026 6:36 am

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে সাগরে তেল ছড়িয়ে পড়ার আলামত পাওয়া গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে সাগরের পানিতে তেলের আস্তরণ বা অয়েল স্লিক ছড়িয়ে পড়তে দেখা গেছে।

পারস্য উপসাগরের এই ছোট দ্বীপটির পশ্চিম উপকূলে ঠিক কী কারণে এই তেল ছড়িয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তেল নিঃসরণ পর্যবেক্ষণকারী সংস্থা ‘অরবিটাল ইওএস’ নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২০ বর্গমাইল (৫২ বর্গকিলোমিটার) এলাকায় এই তেল ছড়িয়ে পড়ে।

বেসরকারি সংস্থা ‘কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, এই তেলের মূল উৎস এখনো অস্পষ্ট। তেলের আস্তরণটি দক্ষিণ দিকে ভেসে যাচ্ছে এবং এটি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও কম দেখা যাচ্ছে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানি শিল্পের প্রাণকেন্দ্র এবং দেশটির বিপর্যস্ত অর্থনীতির মূল ভিত্তি। এটি পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে কয়েকশ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান এই হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করায় ওই এলাকায় অনেক তেলবাহী ট্যাংকার আটকা পড়ে আছে।

ইরানের বৃহত্তম তেল টার্মিনাল, পাইপলাইন, তেল মজুত করার ট্যাংক ও সংশ্লিষ্ট অবকাঠামো এই খার্গ দ্বীপেই অবস্থিত।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোন বে-আইনী তৎপড়তা সহ্য করা হবে না: পটুয়াখালী জেলা প্রসাশক

মাদককে চিরতরে নির্মূল করা ছাড়া আর কোনো বিকল্প নেই : রফিক শিকদার

স্যাটেলাইট চিত্রে ইরানের খার্গ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ

কৃষ্ণচূড়া ফুলে সাজানো মাভাবিপ্রবি ক্যাম্পাস

ঢাবি সলিমুল্লাহ হল সংসদে এজিএস নির্বাচিত হলেন এনায়েতপুরের শাহীন আলম

মুরাদনগরে বিশেষ অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেসির ভয়ের স্মৃতি ফিরবে ৯ জুন!

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণে বিক্ষোভ, মহাসড়কে সড়ক অবরোধ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রান গেল ৩ বন্ধুর