Wednesday , 13 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় শশুর বাড়ি থেকে নববধুকে অপহরণের চেষ্টা, আহত ৪

প্রতিবেদক
নিউজ ডেক্স
May 13, 2026 10:57 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় শশুর বাড়ি থেকে নববধুকে অপহরণের চেষ্টা চালিয়েছে কিশোর গ্যাং লিডার আল আমিন। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের কুব্বাস মিয়ার ছেলে।গত শনিবার ও রবিবার রাতে দুই দিন বসুয়ারা ও পার্শ্ববর্তী কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কিশোর গ্যাংয়ের হামলায় নববধু, তাঁর শশুর শাশুড়ি ও দেবরসহ চারজন আহত হয়েছে। পুনরায় হামলার আশঙ্কায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার আল আমিন একই গ্রামের কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে ইসরাত জাহানকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিছুতেই পাত্তা দেয়নি ইসরাত জাহান। এরই মধ্যে ইসরাত জাহানের সাথে কাশিনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামের মজুমদার বাড়ির সাকিব হোসেনের বিয়ে ঠিক হয়। এ খবর শুনে আল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন কিশোর গ্যাং সদস্য শুক্রবার রাতে মোটর সাইকেল ও হাইয়েস মাইক্রোস যোগে অস্ত্রসস্ত্র নিয়ে ইসরাত জাহানকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার জন্য হামলা চালায়। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি মোটর সাইকেল ও দেশীয় কিছু অস্ত্র রেখে পালিয়ে যায়।

শনিবার দুপুরে আনুষ্ঠানিকতা শেষে শশুর বাড়িতে নেয়া হয় ইসরাত জাহানকে। রোববার রাতে কিশোর গ্যাং লিডার আল আমিনের নেতৃত্বে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে ৬-৭ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা কাতালিয়া গ্রামে ইসরাত জাহানের শশুর বাড়িতে হামলা চালিয়ে ইসরাত জাহান, তাঁর শশুর মাঈন উদ্দিন, শাশুড়ি নুরজাহান বেগম ও দেবর মোঃ সায়মনকে আহত করে। এর মধ্যে সায়মনের মাথায় ১৫টিরও বেশি সেলাই লেগেছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলার আশঙ্কায় সোমবার দাখিল পরীক্ষা দিতে পারেনি ইসরাত জাহান।

অপরদিকে ইসরাত জাহানকে অপহরণ করতে না পেরে সোমবার সকালে তার ছোট বোন খাদিজা আক্তারকে গোপালনগর মহিলা মাদরাসার সামনে থেকে অপহরণের চেষ্টা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাৎক্ষনিক খাদিজার চিৎকার শুনে মাদরাসার শিক্ষক, ছাত্রী ও আশ-পাশের দোকানে থাকা মানুষ বেরিয়ে আসলে কিশোর গ্যাং সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, কিশোর গ্যাং লিডার আল আমিনসহ তার কয়েকজন সহযোগিকে এলাকাবাসী মাদকসহ আটক করে সামাজিকভাবে বৈঠক করে। তারা ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বসুয়ারা ও কাতালিয়া গ্রামের সচেতন মহল।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন সোমবার সন্ধ্যায় বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

হাতীবান্ধায় চলন্ত ট্রেনে আগুন; দ্রুত থামিয়ে দুর্ঘটনা এড়ালেন চালক

ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি

হাদির ওপর হামলার ঘটনায় শনাক্ত মোটরসাইকেল, মালিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

আমতলীতে কম্পিউটার গাড়িতে প্রযুক্তি প্রশিক্ষণ

তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী

ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত

ফুলবাড়ীতে মহিলা দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত