Monday , 23 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 23, 2026 11:48 am

শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি: 

শেরপুরের নকলায় অটো রিক্সা, সিএনজি এবং ভ্যানসহ বিভিন্ন ক্ষুদ্র যানবাহন থেকে টোলের নামে অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নকলা পৌর শহরের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন প্রধান সড়কে নকলা পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নকলা পৌর এলাকায় চলাচলকারী সাধারণ খেটে খাওয়া অটো রিক্সা, সিএনজি ও ভ্যান চালকদের কাছ থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে টোলের নামে চাঁদাবাজি করা হচ্ছে। এতে করে একদিকে যেমন চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সাধারণ যাত্রীদের ওপরও অতিরিক্ত ভাড়ার চাপ সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এই ‘পৌর টোল’ আদায় বন্ধ না করলে সাধারণ চালক ও জনতাকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তব্য প্রদানকালে ছাত্রদল নেতারা বলেন, “পৌর টোলের নামে সাধারণ মানুষের পকেট কাটার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবহন খাতের এই বিশৃঙ্খলা ও চাঁদাবাজি রোধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা চাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নকলা পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। এসময় উপস্থিত সাধারণ চালকরাও এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ এই প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য যে, উক্ত কর্মসূচি চলাকালীন এলাকার যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও ছাত্রদলের কর্মীদের সুশৃঙ্খল অবস্থানে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে, Let’s Talk 3.0

কুবি শাখা ছাত্রশিবিরের নীবন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাবিতে ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান কাল

নাসির নগরে কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে খামেনি পুত্র মোজতবা

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক

চৌদ্দগ্রামে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’-এর পক্ষে জামায়াতের গণসংযোগ