Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইসলামী ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 12:23 pm

মুহা.আরাফাত হোসাইন, মাদারিপুর প্রতিনিধিঃ

আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা আওতাধীন কালকিনি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সম্মেলনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি মুশফিকুর রহমান ইমন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরসভা শাখার সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী লুৎফর রহমান মুন্সী এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুফতি সাইফুল ইসলাম।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি: মুহাম্মাদ আরাফাত হোসাইন, সহ-সভাপতি: মুহাম্মাদ ইয়ামিন হোসেন, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ আবু রায়হান।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটি কালকিনি উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের দাওয়াতি, সাংগঠনিক ও আদর্শিক কার্যক্রমকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

বিলাইছড়িতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন

কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া

বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই