Friday , 20 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 20, 2026 9:01 am

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।

এর আগে, গত শুক্রবার (১৩ মার্চ) জুম’আর নামাজে ঈদুল ফিতরের জামাতের ব্যাপারে আলোচনা হয়। সেদিনই আলোচনা করে সকাল ৭.৪৫ এ সময় নির্ধারণ করা হয়।

মাওলানা খলিলুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ বরাবরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জামাত আমাদের সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। ৭.৪৫ এ জামাত অনুষ্ঠিত হবে।’

 

সর্বশেষ - আইন-আদালত