Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাঁচবিবি জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 1, 2025 12:33 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৩১ আগস্ট) বাদ মাগরীব দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সূধীজন অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আরমান হোসেন বাদশা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুর রউফ চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। তাই প্রতিটি নেতাকর্মীকে এখন থেকেই নির্বাচনী মাঠে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। জনগণের সাথে নিবিড় যোগাযোগ গড়ে তুলে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। আমরা বিশ্বাস করি, জনগণ ন্যায় ও সত্যের পক্ষে ভোট প্রদান করবে। ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলনের প্রার্থীর বিজয়ের মাধ্যমে জয়পুরহাট-১ আসন থেকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান ও পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে এখন থেকেই মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটি গঠন, ভোটের জরিপ ও জনগণের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নূর বক্স মন্ডল, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু, ২নং ওয়ার্ডের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মওদুদ আহম্মদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নির্বাচনী প্রস্তুতি আরও বেগবান করা, সকল বিভাগের কমিটি গঠন, ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি ভোট কেন্দ্রকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সূধীজন এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি এক উৎসবমুখর, শান্তিপূর্ণ ও প্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে গাছে ঝুলে ছিল এক নবমুসলিমের লাশ

গাজায় ৭ শতাধিক মৃতদেহ উদ্ধার, মিলছে না পরিচয়

সরকারি পাঠ্যবই চুরির ঘটনায় উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ

নাসিরনগরে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ক্যাম্পেইন

পুঠিয়ায় বাসের ধাক্কায় নিহত ১

আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তিতে শিবগঞ্জে বিএনপির বিজয় মিছিল