Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে ঝালকাঠিতে সভা

ঝালকাঠি জেলায় ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা প্রমুখ।

সভায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোর করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট জেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌যালি, আলোচনা সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মৎস্য খাত বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম এবং ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা, পলাতক চাচাতো ভাই

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয়ন কখনই সম্ভব নয়- আবু সাঈদ চাঁদ

হেবা আইন পরিবর্তনের উদ্যোগের সমালোচনা রফিকুল ইসলাম মাদানীর

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

দাম্পত্য কলহের জেরে শিশুকে নিয়ে সুগন্ধা নদীতে মায়ের ঝাঁপ, স্থানীয়দের সাহসী ভূমিকায় রক্ষা পেল

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাদা দলের দোয়া মাহফিল

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আগামীকাল