Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পঞ্চমবারের মতো কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 26, 2025 8:28 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ’ এর সম্মেলন। কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর তিনদিনব্যাপী এ সম্মেলনটি আয়োজিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ছায়া জাতিসংঘ অ্যাসোসিয়েশনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময়।

কুবি ছায়া জাতিসংঘ সংস্থা কর্তৃক আয়োজিত এই সম্মেলনে এবার থাকছে ৬টি কমিটি। সম্মেলনের কমিটিগুলো হলো – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডিআইএসইসি), মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং ঐতিহাসিক সংকট কমিটি (এইচসিসি)।

সংবাদ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ অ্যাসোসিয়েশনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ‘বিগত ২০১৮,১৯,২২,২৪ সালের সফলতার পর পঞ্চমবারের মতো আমাদের কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইবার সম্মেলনে প্রায় ২০০ জন ডেলিগেট অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি যুক্ত থাকবেন প্রায় ২০ জন অভিজ্ঞ নির্বাহী পরিষদ, যারা বিভিন্ন কমিটির কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রতিনিধিদের নির্দেশনা দিবেন। সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে-সব ছাত্র ছাত্রীরা আসবে আমরা তাদের যথাযথ সুযোগ সুবিধা এবং আপ্যায়ন করার চেষ্টা করবো। এবারের সম্মেলনটি আশা করি ফলপ্রসূ এবং শিক্ষামূলক হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। এরপর ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালে আরও ৩টি জাতীয় পর্যায়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

ববিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ‘গণভোট’ চলছে

চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বগুড়াকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা হচ্ছে: মীর শাহে আলম

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো: সারোয়ার আলম

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

দেশের ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন