Wednesday , 31 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে খেলাফত মজলিসের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 31, 2025 12:53 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

চৌদ্দগ্রাম (কুমিল্লা-১১) আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষে কাজ করার লক্ষ্যে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

বুধবার (৩১ ডিসেম্বর )বিকেলে চৌদ্দগ্রাম বাজাস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালালের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন জামায়াতের পক্ষে পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলার সাবেক আমীর আবু বক্কর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, উপজেলার সাবেক সেক্রেটারী শাহ মোঃ মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী ইয়াছিন মজুমদার, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, ওলামা পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। খেলাফত মজলিসের পক্ষে উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক মাওলানা মাসুদ, সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, উপজেলা উত্তরের সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মহিবুল্লাহ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী দলগুলো একজোট হয়ে কাজ করছে এটা দেশের জন্য ভালো লক্ষণ। মানুষ দুর্নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ চায়। ইসলামী জোটগুলো বিজয়ী হলে মানুষের সেই আশা পূরণ হবে।

চৌদ্দগ্রামে ইসলামী জোটের একমাত্র প্রার্থী ডাঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জামায়াত ও খেলাফত মজলিস। নির্বাচনে জাতীয় নেতা ডাঃ তাহেরকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে মিলবে না তেল

বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন

উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার

চব্বিশের গণ-অভ্যুত্থান দমনে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ

ঝিনাইদহে খুদে শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফল উৎসব

তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় দোয়া মাহফিল

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন

নওগাঁয় স্বর্ণ ছিনতাই চক্রের এক সদস্য গ্রেপ্তার