Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্ট ভিজিট একটি বাস্তবভিত্তিক ও শিক্ষণীয় অভিজ্ঞতা। একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মঙ্গলবার (৮ জুলাই) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন।

বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে আয়োজিত এ কোর্ট ভিজিটের সময় শিক্ষার্থীরা সরাসরি এজলাসে বসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আদালতের পরিবেশ, বিচার প্রক্রিয়া ও মামলার শুনানি দেখার মাধ্যমে তারা বাস্তব জীবনের আইন ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

কোর্ট ভিজিট শেষে শিক্ষার্থী, শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তফা শাহরিয়ার খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমসাময়িক আইনগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জনাব পশুপতি বিশ্বাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রংসহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে বিভাগের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তফা শাহরিয়ার খানকে একটি টোকেন অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

মুন্সীগঞ্জ পৌরসভায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

চট্টগ্রামে নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

জীবন যুদ্ধে হার না মানা শতবর্ষী বৃদ্ধ আজাহার মোল্লা

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

পবিপ্রবিতে লোন কেলেঙ্কারি,দুদকের অভিযান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুবদল নেতার খোলা চিঠি

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত