Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

টঙ্গীতে গার্মেন্টসে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 12:46 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টস কারখানায় হঠাৎ খিঁচুনি উঠে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ সৃষ্টি হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকার মেঘনা রোডে মা টাওয়ারে অবস্থিত অ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী, মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম জানা গেছে।

আহত শ্রমিকদের মধ্যে একজন অপারেটর মোর্শেদা বেগম বলেন, “এই কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। চলতি মাসের বেতনের দাবিতে আমরা তিন দিন ধরে আন্দোলন করে আসছি। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ৫ম তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক শ্রমিক খিঁচুনি উঠে অসুস্থ হয়ে পড়ে।”

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, “প্রাথমিকভাবে এটি প্যানিক অ্যাটাক বলে ধারণা করা হচ্ছে। তবে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, “কাজ করার সময় শ্রমিকদের মাথা ঘোরা, চোখে জ্বালাপোড়া ও বমির লক্ষণ দেখা দেয়। আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছি।” তবে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

ঘটনার পর কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ - আইন-আদালত