Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 9:15 am

ওলি উল্লাহ রিপন, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বাউফল সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৪ টায় বাউফল পৌর শহরের হাসপাতাল রোডে অবস্থিত বাউফল মাল্টিমিডিয়া অফিসে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলা ৭১-এর বাউফল প্রতিনিধি মো. আবুল বশার স্যার। এতে বাউফলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনার মাধ্যমে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাউফল প্রতিনিধি মো.তরিকুল ইসলাম (মোস্তফা)-কে আহ্বায়ক এবং দৈনিক জনতার সংবাদ পত্রিকার বাউফল প্রতিনিধি মো.বাবুল হোসাইন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হয়। পরে অন্যান্য সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে তিনজন উপদেষ্টা রাখা হয়েছে। তাঁরা হলেন— আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন, মাই টিভির বাউফল প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউক এবং ভোরের অঙ্গীকার পত্রিকার প্রতিনিধি মু. ওহিদুজ্জামান সুপন।

আহ্বায়ক মো. তরিকুল ইসলাম (মোস্তফা) বলেন, দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং বাউফল সাংবাদিক ইউনিয়নকে একটি সাংবাদিকবান্ধব ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশাবাদ জানান।

সদস্য সচিব মো.বাবুল হোসাইন বলেন, দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং পেশাদারিত্ব বজায় রেখে সংগঠনকে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সাংবাদিক সংগঠনে পরিণত করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বাবলু টি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীর

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

অন্যের বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী

কালকিনিতে জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪,৮৮৫ কৃষক, দ্রুত পুনর্বাসনের তাগিদ

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার